প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত : ডিজিটাল সেবায় বাড়ছে জনসচেতনতাা
দেবিদ্বার প্রতিনিধি: ||
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ভূমি সেবা মেলা ২০২৬”। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।মেলার উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার নারায়ন মন্ডলসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নানা ধরনের সেবা প্রদান করা হয়। নাগরিকরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজা ম্যাপের আবেদন করার সুযোগ পান। এছাড়াও বেশ কিছু সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়, যা সেবাগ্রহীতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত আধুনিক সেবা সম্পর্কে সচেতন হচ্ছেন এবং ঘরে বসেই অনলাইনে সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠছেন।
মেলায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন। তারা জানান, ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা সহজ হওয়ায় ভোগান্তি কমছে এবং দ্রুত সেবা পাওয়া সম্ভব হচ্ছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ