দৈনিক রুপায়াণ

বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি পলাতক সাহাদুল ইসলাম (৪০) গ্রেপ্তার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি পলাতক সাহাদুল ইসলাম (৪০) গ্রেপ্তার

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের
অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলাম
(৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
তিনি ওই এলাকার আহাদ আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৮ই জানুয়ারি অভিযুক্ত
ব্যক্তি ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে বাসায় একা পেয়ে
জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে
ছিলেন। পরে স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি জানতে পারেন। এ
ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ
মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি
আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে গ্রেপ্তারে তৎপরতা হয়
আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহীকতায় গোপন সংবাদের
ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর একটি বিশেষ অভিযান
পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
দিনাজপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার)
আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে
তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর
করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার
বলগাড়ি গোপালপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান
চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে র‌্যাব আসামীকে থানায় জমা দিয়ে যাওয়ার পর বেলা ১২টার
সময় বিজ্ঞ আদালতে তাকে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত
করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল
ইসলাম।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি পলাতক সাহাদুল ইসলাম (৪০) গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণেরঅভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলাম(৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।তিনি ওই এলাকার আহাদ আলীর ছেলে।এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৮ই জানুয়ারি অভিযুক্তব্যক্তি ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে বাসায় একা পেয়েজোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরেছিলেন। পরে স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি জানতে পারেন। এঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণমামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিআত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে গ্রেপ্তারে তৎপরতা হয়আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহীকতায় গোপন সংবাদেরভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর একটি বিশেষ অভিযানপরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।দিনাজপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার)আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল।তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়েতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তরকরা হয়েছে।গতকাল মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে উপজেলারবলগাড়ি গোপালপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযানচালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।অপরদিকে র‌্যাব আসামীকে থানায় জমা দিয়ে যাওয়ার পর বেলা ১২টারসময় বিজ্ঞ আদালতে তাকে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিতকরেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুলইসলাম।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ