দৈনিক রুপায়াণ

গ্রেপ্তারের পরদিনই শ্লীলতাহানির মামলায় ছাত্রশক্তি নেতা মেহেদীর জামিন

গ্রেপ্তারের পরদিনই শ্লীলতাহানির মামলায় ছাত্রশক্তি নেতা মেহেদীর জামিন

দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন ছাত্রশক্তি নেতা তানজিম হাসান মেহেদী। গতকাল তার গ্রেপ্তারের খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর ফলে তিনি আপাতত কারামুক্ত থাকলেও মামলার আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

এদিকে, ঘটনাটি ঘিরে দেবিদ্বার এলাকায় ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে জামিন পাওয়ার পর তানজিম হাসান মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, মাদকের বিরুদ্ধে তার আন্দোলন অব্যাহত থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি আপসহীন অবস্থানে থাকবেন। 

তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল” (সূরা বনী ইসরাঈল: ৮১)। পোস্টের শেষে তিনি “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানও উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


গ্রেপ্তারের পরদিনই শ্লীলতাহানির মামলায় ছাত্রশক্তি নেতা মেহেদীর জামিন

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন ছাত্রশক্তি নেতা তানজিম হাসান মেহেদী। গতকাল তার গ্রেপ্তারের খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর ফলে তিনি আপাতত কারামুক্ত থাকলেও মামলার আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।এদিকে, ঘটনাটি ঘিরে দেবিদ্বার এলাকায় ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।অন্যদিকে জামিন পাওয়ার পর তানজিম হাসান মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, মাদকের বিরুদ্ধে তার আন্দোলন অব্যাহত থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি আপসহীন অবস্থানে থাকবেন। তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল” (সূরা বনী ইসরাঈল: ৮১)। পোস্টের শেষে তিনি “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানও উল্লেখ করেন।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ