দৈনিক রুপায়াণ

সরকারী খাস জমি দখল কিংবা ভরাট সম্পূর্ন বে-আইনী

মুরাদনগরে গোমতী বেরীবাঁধের খাস জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

মুরাদনগরে গোমতী বেরীবাঁধের খাস জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

কুমিল্লার মুরাদনগর উপজেলা এলাকায় গোমতী বেরীবাঁধ সংলগ্ন সরকারি খাস জমি ভরাট ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার ২৬-০৪-২৬ বিকেল ৪টার দিকে উপজেলার পৈয়াপাথর এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থেকে গুঞ্জর সড়ক নির্মাণকাজে ব্যবহৃত মাটি এনে গোমতী বেরীবাঁধ সংলগ্ন সরকারি খাস জমি ভরাট করা হচ্ছিল। এ সময় জমির মালিকানা ও দখল নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আসাদুল হক নান্টু নামে এক ব্যক্তি আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত নান্টুর স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই খাস জমি দখল ও ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রবিবারের ঘটনায় সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে রূপ নেয়।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ বি এম সারোয়ার রাব্বী বলেন, সরকারি খাস জমি দখল বা অবৈধ ভরাটের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি জমি রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


মুরাদনগরে গোমতী বেরীবাঁধের খাস জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
কুমিল্লার মুরাদনগর উপজেলা এলাকায় গোমতী বেরীবাঁধ সংলগ্ন সরকারি খাস জমি ভরাট ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার ২৬-০৪-২৬ বিকেল ৪টার দিকে উপজেলার পৈয়াপাথর এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থেকে গুঞ্জর সড়ক নির্মাণকাজে ব্যবহৃত মাটি এনে গোমতী বেরীবাঁধ সংলগ্ন সরকারি খাস জমি ভরাট করা হচ্ছিল। এ সময় জমির মালিকানা ও দখল নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষে আসাদুল হক নান্টু নামে এক ব্যক্তি আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।এ ঘটনায় আহত নান্টুর স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, ওই খাস জমি দখল ও ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রবিবারের ঘটনায় সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে রূপ নেয়।এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ বি এম সারোয়ার রাব্বী বলেন, সরকারি খাস জমি দখল বা অবৈধ ভরাটের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি জমি রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ