দৈনিক রুপায়াণ

ঈদুল আজহা ২০২৬: সম্ভাব্য তারিখ ২৭ মে, জানিয়েছে শারজাহর জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

ঈদুল আজহা ২০২৬: সম্ভাব্য তারিখ ২৭ মে, জানিয়েছে শারজাহর জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

পবিত্র ঈদুল আজহা ২০২৬ সালে আগামী ২৭ মে পালিত হতে পারে বলে জানিয়েছে (এসএসএএইচ)। সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিষয়টি শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে প্রকাশ করেছে ।

এসএসএএইচের পরিচালক জানান, তাদের প্রস্তুত করা বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দেওয়া হয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়াকে আরও নির্ভুল ও সহজ করতে এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গে শরিয়াহভিত্তিক সিদ্ধান্তের সমন্বয় ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসেবে ৯ জিলহজ বা পবিত্র আরাফার দিন পড়বে ২৬ মে, এবং পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ (conjunction) ঘটবে। ওই দিনটি হবে ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট, এবং সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট পর্যন্ত দিগন্তে দৃশ্যমান থাকবে—যা অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখার জন্য যথেষ্ট বলে মনে করছে এসএসএএইচ।

তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এসব তথ্য কেবল বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে দেওয়া। হিজরি মাসের সূচনা এবং ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করার এখতিয়ার সংশ্লিষ্ট দেশের ধর্মীয় ও সরকারি কর্তৃপক্ষের হাতেই রয়েছে।

T. Ah/med 

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


ঈদুল আজহা ২০২৬: সম্ভাব্য তারিখ ২৭ মে, জানিয়েছে শারজাহর জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image
পবিত্র ঈদুল আজহা ২০২৬ সালে আগামী ২৭ মে পালিত হতে পারে বলে জানিয়েছে (এসএসএএইচ)। সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিষয়টি শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে প্রকাশ করেছে ।এসএসএএইচের পরিচালক জানান, তাদের প্রস্তুত করা বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দেওয়া হয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়াকে আরও নির্ভুল ও সহজ করতে এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গে শরিয়াহভিত্তিক সিদ্ধান্তের সমন্বয় ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসেবে ৯ জিলহজ বা পবিত্র আরাফার দিন পড়বে ২৬ মে, এবং পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ (conjunction) ঘটবে। ওই দিনটি হবে ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট, এবং সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট পর্যন্ত দিগন্তে দৃশ্যমান থাকবে—যা অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখার জন্য যথেষ্ট বলে মনে করছে এসএসএএইচ। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এসব তথ্য কেবল বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে দেওয়া। হিজরি মাসের সূচনা এবং ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করার এখতিয়ার সংশ্লিষ্ট দেশের ধর্মীয় ও সরকারি কর্তৃপক্ষের হাতেই রয়েছে।T. Ah/med 

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ