দৈনিক রুপায়াণ

মশারি ব্যবসার আড়ালে মাদক কারবার ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

মশারি ব্যবসার আড়ালে মাদক কারবার ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

কুমিল্লার মুরাদনগরে অভিনব কৌশলে ‘মশারি’ ব্যবসার আড়ালে চলছিল মাদক কারবার। অবশেষে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ সেলিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সেলিম রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনীর মৃত আব্দুল হালিমের ছেলে। বর্তমানে তিনি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের পৈয়াপাথর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী ও এএসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সেলিমের হাতে থাকা মশারির পুটলা তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


মশারি ব্যবসার আড়ালে মাদক কারবার ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image
কুমিল্লার মুরাদনগরে অভিনব কৌশলে ‘মশারি’ ব্যবসার আড়ালে চলছিল মাদক কারবার। অবশেষে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ সেলিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।গ্রেপ্তারকৃত সেলিম রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনীর মৃত আব্দুল হালিমের ছেলে। বর্তমানে তিনি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের পৈয়াপাথর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী ও এএসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সেলিমের হাতে থাকা মশারির পুটলা তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ