দৈনিক রুপায়াণ

মুরাদনগরে মাদক আসক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী

মুরাদনগরে মাদক আসক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী

কুমিল্লার মুরাদনগরে মোঃ সোহেল (৪৫) নামের এক মাদক সেবীকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ মে) দিবাগত রাতে মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে দন্ড প্রদান করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী। দণ্ডপ্রাপ্ত মোঃ সোহেল উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামের  ডক্টর  সুরুজ মিয়ার  ছেলে '

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে মাদক সেবনের সময় মোঃ সোহেলকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। স্থানীয়রা মুরাদনগর থানা পুলিশকে খবর দিলে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মোঃ সোহেলকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫০০ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাকে দন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মোঃ সোহেলকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


মুরাদনগরে মাদক আসক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
কুমিল্লার মুরাদনগরে মোঃ সোহেল (৪৫) নামের এক মাদক সেবীকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।শুক্রবার (১ মে) দিবাগত রাতে মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে দন্ড প্রদান করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী। দণ্ডপ্রাপ্ত মোঃ সোহেল উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামের  ডক্টর  সুরুজ মিয়ার  ছেলে 'জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে মাদক সেবনের সময় মোঃ সোহেলকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। স্থানীয়রা মুরাদনগর থানা পুলিশকে খবর দিলে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মোঃ সোহেলকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫০০ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাকে দন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মোঃ সোহেলকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ