দৈনিক রুপায়াণ

স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে জান্নাত আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। শনিবার (৯ মে ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে জান্নাত আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত জান্নাত আক্তার রাজামেহার গ্রামের নবী নেওয়াজের মেয়ে এবং দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী। প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় কয়েকজন জানান, স্বামী বিদেশে থাকার কারণে পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন ওই গৃহবধূ। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে জান্নাত আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। শনিবার (৯ মে ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে জান্নাত আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।নিহত জান্নাত আক্তার রাজামেহার গ্রামের নবী নেওয়াজের মেয়ে এবং দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী। প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় কয়েকজন জানান, স্বামী বিদেশে থাকার কারণে পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন ওই গৃহবধূ। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ