দৈনিক রুপায়াণ

দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত : ডিজিটাল সেবায় বাড়ছে জনসচেতনতা

দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত : ডিজিটাল সেবায় বাড়ছে জনসচেতনতা

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ভূমি সেবা মেলা ২০২৬”। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার নারায়ন মন্ডলসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নানা ধরনের সেবা প্রদান করা হয়। নাগরিকরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজা ম্যাপের আবেদন করার সুযোগ পান। এছাড়াও বেশ কিছু সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়, যা সেবাগ্রহীতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত আধুনিক সেবা সম্পর্কে সচেতন হচ্ছেন এবং ঘরে বসেই অনলাইনে সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠছেন।

মেলায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন। তারা জানান, ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা সহজ হওয়ায় ভোগান্তি কমছে এবং দ্রুত সেবা পাওয়া সম্ভব হচ্ছে।

Image

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত : ডিজিটাল সেবায় বাড়ছে জনসচেতনতা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ভূমি সেবা মেলা ২০২৬”। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।মেলার উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার নারায়ন মন্ডলসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নানা ধরনের সেবা প্রদান করা হয়। নাগরিকরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজা ম্যাপের আবেদন করার সুযোগ পান। এছাড়াও বেশ কিছু সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়, যা সেবাগ্রহীতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত আধুনিক সেবা সম্পর্কে সচেতন হচ্ছেন এবং ঘরে বসেই অনলাইনে সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠছেন। মেলায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন। তারা জানান, ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা সহজ হওয়ায় ভোগান্তি কমছে এবং দ্রুত সেবা পাওয়া সম্ভব হচ্ছে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ