দৈনিক রুপায়াণ

দেবিদ্বারের বিষ্ণুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে নগদ অর্থ দিলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত

দেবিদ্বারের বিষ্ণুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে নগদ অর্থ দিলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী নদীর বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারে এগিয়ে এসেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন শান্ত।

স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত এ সংস্কারকাজে সহযোগিতা হিসেবে সংস্কার সামগ্রীর ও নগদ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুদানের অর্থ স্থানীয় যুবকদের প্রতিনিধি ও বিষ্ণুপুর যুবসমাজের অন্যতম সংগঠক মোহাম্মদ হোসাইনের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় যুবকরা জানান, বন্যার কারণে বেড়িবাঁধের একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দ্রুত মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়। চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্তর আর্থিক সহযোগিতায় সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি দ্রুত ও টেকসইভাবে সংস্কার করা হলে ভবিষ্যতে বন্যার সময় ফসলি জমি ও বসতবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে আসবে।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


দেবিদ্বারের বিষ্ণুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে নগদ অর্থ দিলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী নদীর বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারে এগিয়ে এসেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন শান্ত।স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত এ সংস্কারকাজে সহযোগিতা হিসেবে সংস্কার সামগ্রীর ও নগদ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুদানের অর্থ স্থানীয় যুবকদের প্রতিনিধি ও বিষ্ণুপুর যুবসমাজের অন্যতম সংগঠক মোহাম্মদ হোসাইনের হাতে তুলে দেওয়া হয়।এ সময় স্থানীয় যুবকরা জানান, বন্যার কারণে বেড়িবাঁধের একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দ্রুত মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়। চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্তর আর্থিক সহযোগিতায় সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি দ্রুত ও টেকসইভাবে সংস্কার করা হলে ভবিষ্যতে বন্যার সময় ফসলি জমি ও বসতবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে আসবে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ